Skip to main content

Gemini অ্যাপ, এখন Mac-এ উপলভ্য

আপনার ডেস্কটপের যেকোনও স্ক্রিন থেকে Gemini অ্যাক্সেস করে কোনও বিষয়ের ব্যাখ্যা পান, ফর্মুলা মনে করুন বা দ্রুত ব্রেনস্টর্ম করুন, এর জন্য আলাদা ট্যাব খোলার দরকার নেই। এটি চাহিদা অনুযায়ী সহায়তা প্রদান করে।

আপনার ঠিক যেখানে প্রয়োজন, সেখানেই সহায়তা পান

আপনার সাহায্য প্রয়োজন হলে Gemini এগিয়ে আসতে পারে। আপনি যা দেখছেন তার ভিত্তিতে ঝটপট প্রাসঙ্গিক সাহায্য পেতে আপনার উইন্ডো শেয়ার করুন।

Gemini-র শর্টকাট

কোনও প্রোজেক্ট বা প্রয়োজন নিয়ে কাজ করতে আপনি রেডি থাকলে, একটি সহজ গ্লোবাল শর্টকাট (Option + Space)-এর মাধ্যমে Gemini-ও সঙ্গে সঙ্গে রেডি হয়ে যায়।

প্রাসঙ্গিক সহায়তা পান

বিবরণ দেওয়া বন্ধ করে কাজ শুরু করুন। আপনার শেয়ার করা উইন্ডোতে থাকা ডকুমেন্ট, কোড বা ডেটার প্রসঙ্গের ভিত্তিতে উত্তর পান।

আপনার ডেস্কটপের জন্য ক্রিয়েটিভিটি

আপনার শক্তিশালী ক্রিয়েটিভ স্যুট এক ক্লিকেই অ্যাক্সেস করুন, এটি Nano Banana-র সাহায্যে ছবি তৈরি করা থেকে শুরু করে Veo-র সাহায্যে ভিডিও তৈরি করা পর্যন্ত আপনি যা নিয়েই কাজ করুন না কেন, সবকিছুর জন্যই রেডি।

স্ক্রিন না পাল্টিয়েই উত্তর পান

আপনার কাজের গতি না থামিয়েই ব্রেনস্টর্ম বা তথ্য সংগ্রহ করার দ্রুত উপায় হিসেবে Mac-এ Gemini-র সুবিধা উপভোগ করুন। আপনার প্রশ্নের উত্তর খুঁজুন এবং এগিয়ে চলুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Gemini অ্যাপ কাজ করে এমন সব ভাষা ও দেশে macOS-এর জন্য Gemini অ্যাপ বিনামূল্যে উপলভ্য। এই অ্যাপটি ব্যবহার করার জন্য macOS Sequoia (15.0) বা এর পরের ভার্সন প্রয়োজন।

Gemini অ্যাপ খোলার কয়েকটি দ্রুত পদ্ধতি রয়েছে:

  • কাস্টমাইজ করা যায় এমন শর্টকাট: মিনি চ্যাট খুলতে Option + Space অথবা সম্পূর্ণ চ্যাটের অভিজ্ঞতা পেতে Option + Shift + Space প্রেস করুন। আপনি সেটিংস থেকে দুটি শর্টকাটই পরিবর্তন করতে পারবেন।

  • মেনু বার: আপনার স্ক্রিনের উপরের মেনু বারে থাকা Gemini আইকন বেছে নিন।

  • অ্যাপ্লিকেশন ডক: ডকে থাকা অ্যাপের আইকনে ক্লিক করে সরাসরি অ্যাপ চালু করুন।

আপনার বর্তমান কাজ সম্পর্কে Gemini-কে জানাতে:

  1. Gemini অ্যাপে ফাইল ও টুল যোগ করুন বিকল্পে ক্লিক করুন।

  2. শেয়ার উইন্ডো বেছে নিন।

  3. আপনি যে নির্দিষ্ট উইন্ডো শেয়ার করতে চান সেটি বেছে নিন।

আপনার স্ক্রিনে যা দেখা যাচ্ছে তা ব্যবহার করে Gemini উত্তর তৈরি করবে। ব্রাউজারে সম্পূর্ণ পৃষ্ঠা পড়ার সুবিধা দিতে, আপনার Mac-এর সিস্টেম সেটিংস > গোপনীয়তা ও নিরাপত্তা বিকল্পে যান এবং Gemini-র জন্য অ্যাক্সেসিবিলিটি চালু করুন।

হ্যাঁ! আপনি একই Google অ্যাকাউন্টে সাইন-ইন করে থাকলে, আপনার চ্যাট ইতিহাস এবং মেমরি সব ডিভাইসে সিঙ্ক করা হবে।

সিস্টেমের প্রয়োজনীয়তা, ইনস্টলেশন গাইড ও ব্যবহারের পরামর্শ সম্পর্কে বিস্তারিত জানতে সহায়তা কেন্দ্র দেখুন।

উপলভ্যতা ও মানানসই হওয়ার বিষয়টি আলাদা আলাদা হয়। ১৩ বছর বা তার বেশি বয়সী ব্যবহারকারীদের জন্য উপলভ্য।