Skip to main content

Lyria 3.5

যেকোনও মুহূর্তের জন্য কাস্টম ট্র্যাক তৈরি করুন

মিউজিক উপভোগ করার নতুন উপায়। Gemini-এর সেরা সাউন্ড কোয়ালিটির AI মিউজিক মডেল Lyria 3.5 ব্যবহার করে দেখুন। ভোকাল ও ইনস্ট্রুমেন্টাল-সহ টেক্সট বা ফটোকে সম্পূর্ণ ট্র্যাকে ট্রান্সফর্ম করুন। নির্দিষ্ট অনুভূতি, ফটো বা মুডকে আপনার নিখুঁত সাউন্ডট্র্যাকে পরিণত করা আগে কখনও এত সহজ ছিল না।

তৈরি করুন, শুনুন এবং শেয়ার করুন।

Gemini-কে আপনার সাধারণ প্রম্পটটিকে সম্পূর্ন নতুন সাউন্ডে বদলে দিতে বলুন, যা আপনার স্টাইলের সাথে পুরোপুরি মানানসই। বিভিন্ন জনরা, মুড এবং সময়ের গান মিশিয়ে এমন ট্র্যাক তৈরি করুন, যা আপনার ফোকাস বাড়াতে, বিশেষ মুহূর্তগুলোকে আরও স্মরণীয় করে তুলতে বা গ্রুপ চ্যাটে শেয়ার করার মতো দারুণ অ্যান্থেম বানানো সহ আরও অনেক কিছুর জন্য উপযুক্ত।

টেমপ্লেট দিয়ে শুরু করুন

আপনার মনের মতো স্টার্টিং পয়েন্ট খুঁজে পেতে Lyria-র টেমপ্লেট গ্যালারিতে ডুব দিন। একটি ট্র্যাক বেছে নিন, বিবরণ পরিবর্তন করুন এবং দেখুন কীভাবে Gemini সেটিকে একটি হাই-ফিডেলিটি সাউন্ডট্র্যাকে বদলে দেয়।

ট্র্যাকের মাধ্যমে প্রকাশ করুন নিজের অনুভূতি

ভাইব টাইপ করুন। বিটের সাথে তাল মিলিয়ে চলুন। ইনসাইড জোক থেকে আপনার নতুন ব্যক্তিগত অ্যান্থেম, আপনি যা শুনতে চান তার বিবরণ এবং আপনার প্রম্পটকে পছন্দমতো, শেয়ারযোগ্য ট্র্যাকে পরিণত করার জন্য বাকিটা Gemini সামলায়।

Gemini prompt input that reads "Create a track".

আপনার ক্যামেরা রোলের জন্য সাউন্ডট্র্যাক

আপনার প্রিয় মিম বা স্মৃতি, শেয়ারযোগ্য বিনোদনে পরিণত করুন। শুধু একটি ফটো আপলোড করুন এবং Gemini সেই দৃশ্য বিশ্লেষণ করে এমন একটি কাস্টম ট্র্যাক কম্পোজ করবে যা সেই অনুভূতির সাথে পুরোপুরি মিলে যাবে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

আমাদের এখনও পর্যন্ত সবচেয়ে ভালো সাউন্ডের AI মিউজিক মডেল, Lyria 3.5-এর সাহায্যে ৩ মিনিট পর্যন্ত দীর্ঘ খুব ভালো কোয়ালিটির ট্র্যাক তৈরি করুন। উন্নত লিরিক কোয়ালিটি ও আরও সমৃদ্ধ ভোকালের অভিজ্ঞতা নিন, এর সাথে উন্নত ক্রিয়েটিভ কন্ট্রোল যা আপনাকে নিজের ব্যক্তিগত স্টাইল প্রতিফলিত করতে প্রতিটি ট্র্যাক কাস্টমাইজ করতে দেয়।

Gemini অ্যাপের সাহায্যে, প্রতিটি ট্র্যাকের জন্য Nano Banana-র মাধ্যমে তৈরি কাস্টম কভার আর্ট পাওয়া যায়। আপনার ট্র্যাক সম্পূর্ণ হয়ে গেলে, আপনি সহজেই এটি ডাউনলোড করতে বা আপনার পছন্দের প্ল্যাটফর্ম জুড়ে বন্ধুদের সাথে সরাসরি শেয়ার করতে পারবেন।

জেমিনি অ্যাপ যে সকল দেশে পাওয়া যায়, সেখানেই এআই মিউজিক জেনারেশন উপলব্ধ। এই অভিজ্ঞতা উপভোগ করতে আপনার বয়স ১৮+ হতে হবে।

আমাদের AI নীতি অনুযায়ী, Gemini অ্যাপে তৈরি হওয়া প্রতিটি ট্র্যাকে SynthID এম্বেড করা হয়, এটি হল Google AI-জেনারেটেড কন্টেন্ট শনাক্ত করার জন্য আমাদের এক অদৃশ্য ওয়াটারমার্ক।

এছাড়াও, আমরা আপনাকে AI কন্টেন্ট শনাক্ত করতে সাহায্য করার জন্য আরও টুল দিচ্ছি এবং অডিও অন্তর্ভুক্ত করার জন্য আমাদের যাচাইকরণ সংক্রান্ত সুবিধা আরও উন্নত করছি। শুধু একটি ফাইল আপলোড করে জিজ্ঞাসা করুন যে এটি Google AI ব্যবহার করে তৈরি করা হয়েছে কিনা, তাহলেই Gemini SynthID চেক করার পাশাপাশি নিজস্ব যুক্তি ব্যবহার করে আপনাকে উত্তর দেবে।

Gemini-র AI মিউজিক জেনারেটর থেকে সর্বাধিক সুবিধা পাওয়ার জন্য, আপনার প্রম্পটকে আরও উন্নত করতে এবং আপনার সাউন্ডকে অন্য মাত্রায় নিয়ে যেতে এই বিষয়গুলি যোগ করুন:

  • জনরা ও যুগ: কোনও নির্দিষ্ট জনরা, অনন্য মিক্স বা মিউজিক্যাল যুগ দিয়ে শুরু করুন। (যেমন: ৮০-র দশকের সিন্থ-পপ, মেটাল ও র‍্যাপের ফিউশন, ইন্ডি ফোক, ওল্ড কান্ট্রি)

  • টেম্পো ও রিদম: গানের এনার্জি সেট করুন এবং বিট শুনে আপনার কেমন লাগছে তা জানান। (যেমন: আপবিট ও নাচের উপযোগী, স্লো ব্যালাড, ড্রাইভিং বিট)

  • ইনস্ট্রুমেন্ট: আপনার ট্র্যাকে গভীরতা যোগ করতে নির্দিষ্ট সাউন্ড বা সোলোর জন্য অনুরোধ করুন। (যেমন: স্যাক্সোফোন সোলো, ডিসটর্টেড বেসলাইন, অস্পষ্ট গিটার)

  • ভোকাল: সেরা ডেলিভারির জন্য লিঙ্গ, ভয়েস টেক্সচার (টিম্বার) এবং রেঞ্জ নির্দিষ্ট করুন। (যেমন: হালকা মহিলা সোপ্রানো, গভীর পুরুষ ব্যারিটোন, রাস্পি রক ভোকাল)

  • লিরিক: বিষয়বস্তু বর্ণনা করুন, পছন্দমতো বিবরণ যোগ করুন অথবা স্ট্রাকচার ট্যাগ সহ নিজের লেখা দিন। (যেমন: “এক অসাধারণ উইকেন্ডের গল্প” কাস্টম: [প্রথম স্তবক], একটিমাত্র শব্দের মন্ত্রের মতো পুনরাবৃত্তি)

সবকিছু একসাথে জুড়ে আপনি এরকম কিছু তৈরি করতে পারেন:
মনোরম, গ্রুভি বিট সহ একটি ইন্ডি ফোক ট্র্যাক। এই ট্র্যাকে রয়েছে ড্রাই, ইনটিমেট অ্যাকোস্টিক গিটার, সফ্ট পিয়ানো এবং হালকা পারকাশন। নরম, ফিসফিসে এক নারী কণ্ঠ মেঘলা দিনে আমার কুকুরকে নিয়ে হাঁটার বিষয়ে লেখা গান গাইছে।

সীমা প্রযোজ্য। এই ফিচার সব জায়গায় একইভাবে কাজ নাও করতে পারে। ১৮+। দায়িত্ব সহকারে তৈরি করুন।