Gemini Omni
মুখে বলুন। চোখে দেখুন। শেয়ার করুন।
Gemini Omni-তে কথোপকথন করার মতোই সহজভাবে ভিডিও বানানো যায়। ভেবে নিন এটি Nano Banana, তবে ভিডিওর জন্য। নতুন করে বানানো শুরু করুন, আপনার গ্যালারি রিমিক্স করে নিন অথবা আগে থেকে তৈরি টেমপ্লেট ব্যবহার করে দেখুন।
Not on a paid plan yet? Upgrade to unlock access to Gemini Omni and more.
তৈরি করুন যা খুশি। যেকোনও কিছু থেকে।
টেক্সট, ফটো ও ভিডিও ব্লেন্ড করে আপনার আইডিয়াকে বাস্তব রূপ দিন।
কনসেপ্ট থেকে ক্লিপ তৈরি।
Gemini Omni হল মাল্টিমোডাল কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আপনার ক্রিয়েটিভ পার্টনার।
শটের মূল আমেজ ধরে রাখুন
সব খুঁটিনাটি বজায় রেখেই ব্যাকগ্রাউন্ড অদলবদল করুন, পোশাক পাল্টে দিন অথবা স্টাইল পরিবর্তন করুন।
নিমেষে নতুন অনুপ্রেরণা
আইডিয়ার জন্য আর বসে থাকা নয়। একবার ট্যাপ করেই যে কতকিছু করা সম্ভব, তা দেখতে কিউরেট করা স্টাইলের সমুদ্রে ডুব দিন।
সহজেই এডিট করুন
Gemini-কে শুধু বলুন যে কী ঠিক করতে হবে। শুধুমাত্র চ্যাট করেই ক্যারেক্টার অদলবদল, লাইটিং অ্যাডজাস্ট, ভিডিও স্টেবিলাইজ অথবা ব্যাকগ্রাউন্ড মডিফাই করুন।
স্টার হয়ে উঠুন আপনার নিজের শো-তে।
নিজের AI অবতার যোগ করে এমন কন্টেন্ট তৈরি করুন যা দেখতে ও শুনতে ঠিক আপনারই মতো লাগে। বারবার নিজের ফটো আর আপলোড করতে হবে না।
Gemini Omni-কে হ্যালো বলুন।
আমরা ক্রমাগত আমাদের মডেল উন্নত করছি এবং আপনার ক্রিয়েটিভ প্রসেসকে আরও সহজ ও সাবলীল করে তোলার উপায় খুঁজছি। Gemini অ্যাপে Veo-র পরিবর্তে Gemini Omni ব্যবহার করা হবে। Omni, Gemini-র মূল ইন্টেলিজেন্সের সাথে উন্নত জেনারেটিভ মিডিয়া ক্ষমতাকে একত্রিত করে, যার মধ্যে ছবি থেকে ভিডিও এবং ভিডিও থেকে ভিডিও AI এডিটিং অন্তর্ভুক্ত। এটি বিশ্বকে বোঝে, বিভিন্ন ধরনের মিডিয়াকে একত্রিত করে এবং এডিটিংয়ের উপর আপনাকে আরও বেশি নিয়ন্ত্রণ দেয়। আপনার AI ভিডিও জেনারেট এবং এডিট করার সমস্ত প্রয়োজনে Omni ব্যবহার করুন।
মাল্টিমোডাল AI ভিডিও জেনারেশন ও এডিটিং মডেল যা এবার আগের Google Gemini Veo 3.1 মডেলের জায়গা নেবে।
Google AI সাবস্ক্রিপশন প্রয়োজন। টিয়ার ও ভৌগোলিক অঞ্চল অনুযায়ী ফিচার আলাদা আলাদা হয়। ১৮ বছরের বেশি।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
Gemini Omni 1.1 Flash is a model that understands the world around you so you can animate photos, or create video from any input. Built on Gemini's world understanding and native multimodality, Gemini Omni creates outputs that reflect the logic of the real world and lets you shape them step-by-step through natural conversation. You can become an AI video editor with just a prompt.
Gemini ব্যবহার করে আপনি কী কী করতে পারবেন:
-
টেক্সট, ফটো বা ভিডিওর যেকোনও কম্বিনেশনকে ভিডিওতে পরিণত করুন
-
ফটো রেফারেন্স থেকে ভিডিও তৈরি করুন (সর্বাধিক ৫টি)
-
সহজেই ভিডিও এডিট করুন
-
Extend scenes to keep the story going
আমাদের AI টুলগুলি যাতে ব্যবহারকারীদের আরও কাজে আসে ও তাদের সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে, আমরা সবসময় সেই পথই খুঁজে চলেছি। Gemini Omni হল আমাদের লেটেস্ট ভিডিও এডিটিং ও জেনারেশন মডেল যা Gemini অ্যাপে Veo-এর জায়গা নেবে।
আমরা দেখেছি যে ক্রিয়েটররা কীভাবে ফটো থেকে ভিডিও তৈরি করছেন এবং নিজেদের ক্রিয়েশনে নিজেদেরই যোগ করছেন। এখন, আমরা AI অবতারের মাধ্যমে সেই প্রক্রিয়াটি আরও সহজ করে তুলছি। অবতার হল আপনারই একটি ডিজিটাল রূপ, যা অত্যন্ত নিরাপদ ও সুরক্ষিতভাবে আপনাকে এমন ভিডিও তৈরি করতে সাহায্য করে যা দেখতে ও শুনতে ঠিক আপনারই মতো লাগে।
সবচেয়ে মজার বিষয় হল, এটি ব্যবহার করা সম্পূর্ণ ঐচ্ছিক এবং আপনার অবতার ব্যবহার করে শুধুমাত্র আপনিই ভিডিও তৈরি করতে পারবেন। আপনি চাইলে নিজের ফটো আপলোড করা চালিয়ে যেতে পারেন অথবা এই অতিরিক্ত ধাপটি এড়িয়ে সরাসরি নিজের অবতার ব্যবহার করতে পারেন। AI অবতার সম্পর্কে এখানে আরও জানুন।
আমাদের AI নীতি অনুযায়ী, Gemini অ্যাপে জেনারেট হওয়া প্রতিটি ভিডিওতে SynthID এম্বেড করা হয়, এটি হল Google AI-জেনারেটেড কন্টেন্ট শনাক্ত করার জন্য আমাদের এক অদৃশ্য ওয়াটারমার্ক।
এছাড়াও, AI কন্টেন্ট শনাক্ত করার কাজে সাহায্য করতে আমরা আপনাকে আরও উপায় দিচ্ছি; ফটো, ভিডিও এবং অডিওর ক্ষেত্রেও এখন আমাদের যাচাইকরণ সুবিধা ব্যবহার করা যাবে। শুধু একটি ফাইল আপলোড করে জিজ্ঞাসা করুন যে এটি Google AI ব্যবহার করে জেনারেট করা হয়েছে কিনা, তাহলেই Gemini SynthID চেক করার পাশাপাশি নিজস্ব যুক্তি ব্যবহার করে আপনাকে উত্তর দেবে।