Gemini Live চ্যাটে চলে এসেছে।
Gemini Live এখন আপনার চ্যাটের মধ্যেই রয়েছে, যাতে আপনি কোনও কিছু মিস না করেই কথা বলা ও টাইপ করার মধ্যে নির্বিঘ্নে পরিবর্তন করতে পারেন।
টেক্সটের বাইরেও কথা বলুন।
মোড পরিবর্তন করার সময় জটিল কাজগুলি ম্যানেজ করতে, Gemini আপনার প্রিয় অ্যাপগুলির সাথে সরাসরি কানেক্ট করে। এবং শীঘ্রই, আমরা আঞ্চলিক উপভাষা অফার করা শুরু করব, যাতে আপনি এমন একটি ভয়েস খুঁজে পেতে পারেন যা আপনার পছন্দের সাথে মেলে।
দেখানোর পাশাপাশি এবার কথাও বলুন।
আপনি কথা বলার সময়, আপনার যখন প্রয়োজন, Gemini Live ঠিক তখন আপনাকে রিয়েল-টাইমে ম্যাপ, ওয়েদার কার্ড ও ছবির মতো ভিজ্যুয়াল তথ্য দেবে।
আপনার জগৎ এখন কানেক্ট করা হয়েছে।
একবার জিজ্ঞেস করেই আপনার পছন্দের অ্যাপ ও টুল কানেক্ট করুন। ইমেল চেক করা, ফ্লাইট খোঁজা, সময় শিডিউল করা সহ অন্যান্য টাস্ক সেরে ফেলুন। আপনার টু-ডু লিস্টের কাজগুলো সেরে ফেলার এটাই সবচেয়ে সহজ উপায়।
ক্যামেরা, Nano Banana-র সাথে পরিচিতি হোক।
আপনি যা দেখছেন তা Gemini-কে দেখান এবং Nano Banana-র সাহায্যে স্বপ্নের মতো নতুন ক্রিয়েটিভ পরিবেশ কল্পনা করতে "এটি আবার নতুনভাবে কল্পনা করো" বলে দেখুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
Gemini Live হল এমন একটি ফিচার যা আপনাকে শুধুমাত্র নিজের ভয়েস ব্যবহার করে Google-এর তৈরি AI-এর সাথে কথা বলতে দেয়। প্রম্পট টাইপ করার পরিবর্তে, আপনি সরাসরি Gemini অ্যাপে স্বাভাবিকভাবে, সাবলীল AI ভয়েস চ্যাট করতে পারেন। কথোপকথন শুরু করতে শুধু Live আইকনে ট্যাপ করুন এবং আপনি চাইলেই নির্দ্বিধায় কথার মাঝে বাধা দিতে বা বিষয় পরিবর্তন করতে পারেন—কনভারসেশনাল AI অ্যাসিস্ট্যান্ট সাথে সাথে অনুসরণ করবে।
হ্যাঁ। দুটির মধ্যে যেকোনও একটি বেছে নেওয়ার কোনও প্রয়োজন নেই। আপনি Gemini-র সাথে চ্যাটে টাইপ করা শুরু করতে পারেন, তারপর বাইরে যাওয়ার সময় নিজের ভয়েস ব্যবহার করে AI-এর সাথে লাইভ চ্যাট করতে পারেন। আপনার সব ভাবনা, টুল ও কথোপকথনের ইতিহাস ঠিক সেই জায়গাতেই থাকে যেখানে সেগুলি থাকা উচিত—একটি নিরবচ্ছিন্ন থ্রেডে।
হ্যাঁ। Gemini Live হল আপনার ব্যক্তিগত কনভারসেশনাল AI অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ এটি সময়ের সাথে সাথে আপনাকে আরও ভালোভাবে বোঝার জন্যই ডিজাইন করা হয়েছে। AI-কে প্রশ্ন করুন এবং এটি আপনার ডায়েট সংক্রান্ত পছন্দ, পরিবারের গুরুত্বপূর্ণ তারিখ অথবা আপনার প্রিয় শখের মতো বিভিন্ন সেশনে উল্লেখ করা বিবরণ সুরক্ষিতভাবে মনে রাখতে পারে, যাতে ভবিষ্যতে চ্যাট করার সময় আপনাকে একই কথা বারবার বলতে না হয়।
চ্যাট চলাকালীন, Gemini আপনার Google ইকোসিস্টেমের সাথে নির্বিঘ্নে ইন্টার্যাক্ট করতে পারে, যাতে আপনি হ্যান্ডস-ফ্রি থেকেই নিজের সব কাজ করতে পারেন। আপনার কনভারসেশনাল AI অ্যাসিস্ট্যান্টের সাথে স্বাভাবিক কথোপকথনের সময়, আপনি Gemini-কে বিভিন্ন দৈনন্দিন টুলের মাধ্যমে তথ্য সংগ্রহ করতে বা অ্যাকশন নিতে বলতে পারেন। যেমন, Gemini আপনার Gmail ও Google Drive সার্চ করে আপনার ইমেলে নির্দিষ্ট বিবরণ খুঁজে পেতে বা আপনার ডকুমেন্ট দ্রুত সারসংক্ষেপ করতে পারে। এছাড়াও, এটি Google Calendar চেক করে এবং সরাসরি Google Tasks বা Keep Notes-এ নতুন করণীয় আইটেম যোগ করে আপনার শিডিউল ও চেকলিস্ট ম্যানেজ করতে পারে। আপনি বাইরে থাকাকালীন, Google Maps-এ দিকনির্দেশ দেখা, ফ্লাইট ও হোটেলের বিবরণ খোঁজা, YouTube-এ প্রয়েজনীয় নির্দেশনামূলক ভিডিও চালানো অথবা আপনার স্মার্ট হোম ডিভাইস ও ফোনের সেটিংস নিয়ন্ত্রণ করার জন্য AI ভয়েস অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞাসা করতে পারেন।
AI-এর সাথে আপনার লাইভ চ্যাটে দ্রুত ও স্বাভাবিক কথোপকথন বজায় রাখতে, একটি অ্যাক্টিভ ভয়েস সেশনের সময় নির্দিষ্ট ক্রিয়েশন এবং অর্গানাইজেশন ফিচার উপলভ্য থাকে না। Gemini Live-এর Gems বা Notebook-এ অ্যাক্সেস নেই। এছাড়াও, Gemini Live-এ Omni বা Lyria সাপোর্ট করে না। আপনি যদি কখনও এইসব নির্দিষ্ট ফিচার ব্যবহার করতে চান, তাহলে স্ট্যান্ডার্ড টাইপিং উইন্ডোতে ফিরে যেতে ভয়েস স্ক্রিন বন্ধ করুন।
উত্তর চেক করুন। কম্প্যাটিবিলিটি, উপলভ্যতা ও বয়স সংক্রান্ত বিধিনিষেধ আলাদা আলাদা হয়। কিছু ফিচারের ক্ষেত্রে সেট-আপ বা সাবস্ক্রিপশন প্রয়োজন।