স্টুডেন্ট: Plus প্ল্যানের মাধ্যমে এক বছরের জন্য বিনামূল্যে Nano Banana-র আরও বেশি সুবিধা আনলক করুন। প্রোমোশনের মেয়াদ শীঘ্রই শেষ হবে। Learn more
Skip to main content

Nano Banana 2.1
এসে গেছে।

Nano Banana-র সাহায্যে, আপনার পছন্দমতো গতি ও কোয়ালিটিতে সুদূর কল্পনাকে বাস্তব রূপ দিন। বিনামূল্যে উপলভ্য। Nano Banana 2.1 ব্যবহার করতে কোনও Google AI প্ল্যান-এ আপগ্রেড করুন, এটি আমাদের সবচেয়ে উন্নত ইমেজ মডেল যা ছবির উন্নত কোয়ালিটি, রিজনিং ও ভিজ্যুয়াল ডিজাইন নিশ্চিত করে।

নিজেকেই করে তুলুন মূল চরিত্র।

কাস্টম AI অবতারের মাধ্যমে নিজের গল্পের হিরো হয়ে উঠুন। অসংখ্য ভিডিও তৈরি করতে নিজের ছবি একবার আপলোড করুন, বন্ধুদের সাথে কোল্যাবরেট করুন এবং সুরক্ষিত শেয়ার করার সেটিংসের মাধ্যমে সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখুন।

Nano Banana-র সাহায্যে
প্রতিটি বিবরণ করুন ফাইন-টিউন।

আপনার ছবির ভাইব সম্পূর্ণভাবে বদলে দিন। রৌদ্রোজ্জ্বল দিন থেকে মেঘলা রাতে শিফ্ট করুন, পারফেক্ট ভিউ খুঁজে পেতে ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে কারসাজি করুন এবং আপনার সাবজেক্টকে হাইলাইট করতে ফোকাস অ্যাডজাস্ট করুন।

স্টাইল প্রয়োগ হয় কয়েক সেকেন্ডেই।

আপনার ছবির লুক নতুন করে ভাবুন। যেকোনও রেফারেন্স ফটো থেকে টেক্সচার, রঙ বা স্টাইল নিয়ে আপনার সাবজেক্টে প্রয়োগ করুন। স্ক্র্যাচ থেকে শুরু না করেই নান্দনিকতার বিভিন্ন দিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার এটি সবচেয়ে সহজ উপায়।

একটি ভিজ্যুয়াল, অনেক সাইজ।

আপনি যেখানেই নিজের ক্রিয়েশন শেয়ার করুন না কেন, তা যেন পটু হাতের কাজ বলে মনে হয়। আপনার প্রয়োজনীয় ফর্ম্যাট অনুযায়ী সেগুলি তাৎক্ষণিক রিসাইজ করুন – পছন্দের বিবরণ ক্রপ না করেই।

আপনার কথা, মিলে যায় ঠিক অক্ষরে অক্ষরে।

ঝকঝকে টেক্সট সহ লোগো, আমন্ত্রণ, পোস্টার, কমিক এবং আপনার যা কিছু প্রয়োজন তা তৈরি করুন। প্রতিটি শব্দ যেন প্রাণ পায় আপনার ক্রিয়েশনে, অনেকগুলি ভাষায়।

আপনার প্রয়োজন অনুযায়ী সঠিক মডেল বেছে নিন

Nano Banana 2

ইমেজ জেনারেশন ও এডিটিং মডেল

ফ্রি
Checkmark
ক্যারেক্টার কনসিসটেন্সি
Checkmark
টেক্সট রেন্ডার করা হচ্ছে
Checkmark
একাধিক ফটো একসাথে জুড়ে দিন
Checkmark
সুনির্দিষ্ট এডিটিং
Checkmark
2K রেজোলিউশন
Checkmark
বিশ্ব সম্পর্কে জ্ঞান
Nano Banana 2.1

আমাদের সেরা ইমেজ জেনারেশন ও এডিটিং মডেল

সাথে Google AI প্ল্যান
Checkmark
ক্যারেক্টার কনসিসটেন্সি
কোনও চরিত্রের চেহারা বিভিন্ন জেনারেটিভ ছবি জুড়ে একই রকম রাখুন।
Checkmark
টেক্সট রেন্ডার করা হচ্ছে
আরও স্পষ্ট এবং নির্ভুল টেক্সট জেনারেট করুন।
Checkmark
একাধিক ফটো একসাথে জুড়ে দিন
অনায়াসেই একাধিক ছবি মিশিয়ে ফেলুন।
Checkmark
সুনির্দিষ্ট এডিটিং
লাইটিং, ক্যামেরার অ্যাঙ্গেল এবং অ্যাস্পেক্ট রেশিও নিখুঁতভাবে টিউন করুন।
Checkmark
2K রেজোলিউশন
পেশাদার মানের ঝকঝকে ছবি তৈরি করুন।
Checkmark
বিশ্ব সম্পর্কে উন্নত জ্ঞান
নির্ভুল ও বিস্তারিত ইনফোগ্রাফিক ও ডায়াগ্রাম তৈরি করুন।
Checkmark
আরও ছবি
পেড প্ল্যানগুলির সাথে আরও বেশি জেনারেট করার সীমা উপভোগ করুন।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Gemini অ্যাপ ব্যবহার করা যায় এমন সব ভাষা ও দেশে AI ইমেজ তৈরি করার সুবিধা উপলভ্য।

  • Nano Banana অ্যাক্সেস করতে, টুল মেনু থেকে "🍌ছবি তৈরি করুন" বিকল্প বেছে নিন। তারপরে, এডিট করার জন্য একটি প্রম্পট যোগ করুন বা একটি ছবি আপলোড করুন।

  • Google AI Pro, Plus, Ultra ব্যবহারকারীরা আমাদের সেরা ইমেজ মডেল Nano Banana 2.1 ব্যবহারের সুযোগ পাবেন। এছাড়া, তিন ডট মেনু থেকে “Pro-এর সাহায্যে আবার করুন” বিকল্প বেছে নিয়ে Nano Banana Pro-এর মাধ্যমে ছবি আবার তৈরি করতে পারবেন।

  1. সহজ ফর্মুলা দিয়ে শুরু করুন। <Create/generate an image of>  <subject> <action> <scene> ব্যবহার করে দেখুন এবং তারপর সেখান থেকে তৈরি করুন। যেমন, "জানালার ধারে রোদ পোহাতে পোহাতে ঘুমিয়ে পড়া একটি বিড়ালের ছবি তৈরি করো।"

  2. আপনি যতটা কল্পনা করতে পারেন ততটা বিবরণ দিয়ে নির্দিষ্টভাবে প্রম্পট করুন। প্রম্পটে আপনি যত বেশি নির্দিষ্ট বিবরণ যোগ করতে পারবেন তত ভালো, তাই "লাল রঙের পোশাক পরা একজন মহিলার ছবি তৈরি করো" বলার পরিবর্তে "লাল রঙের পোশাক পরা একজন যুবতী মহিলার ছবি তৈরি করো যে পার্কে দৌড়াচ্ছে" বলুন। আপনি যত বেশি বিবরণ দেবেন, Gemini আপনার নির্দেশাবলী তত ভালোভাবে অনুসরণ করতে পারবে।

  3. কম্পোজিশন, স্টাইল ও ছবির কোয়ালিটি বিবেচনা করুন। আপনার ছবিতে এলিমেন্টগুলি কীভাবে সাজাতে চান (কম্পোজিশন), আপনি কোন ভিজ্যুয়াল স্টাইল পেতে চান (স্টাইল), ছবির কোয়ালিটির বাঞ্ছিত লেভেল (ছবির কোয়ালিটি) এবং অ্যাস্পেক্ট রেশিও (সাইজ) সম্পর্কে ভাবুন। "একটি অস্পষ্ট কাঁটাযুক্ত সজারু মহাকাশে উড়ছে - ২:৩ অ্যাস্পেক্ট রেশিওতে তেলরঙের স্টাইলে এমন একটি ছবি তৈরি করো" গোছের প্রম্পট দিয়ে চেষ্টা করুন।

  4. ক্রিয়েটিভিটি আপনার বন্ধু। Gemini অবাস্তব অবজেক্ট ও অনন্য দৃশ্য তৈরি করতে দারুণ পারদর্শী। আপনার কল্পনাশক্তিকে কাজে লাগান।

  5. আপনি যা দেখছেন তা পছন্দ না হলে, Gemini-কে এটি পরিবর্তন করতে বলুন। আমাদের ছবি এডিটিং মডেলের সাহায্যে আপনি Gemini-কে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে, কোনও অবজেক্ট রিপ্লেস করতে বা কোনও এলিমেন্ট যোগ করতে বলে নিজের ছবির কন্ট্রোল নিতে পারেন – আপনার পছন্দের খুঁটিনাটি অক্ষুণ্ণ রেখেই।

আমাদের AI নীতি অনুযায়ী, এই AI ইমেজ জেনারেটর দায়িত্বশীলভাবে ডিজাইন করা হয়েছে। Gemini-র মাধ্যমে তৈরি করা ভিজ্যুয়াল এবং মানুষের তৈরি করা আসল আর্টওয়ার্কের মধ্যে স্পষ্ট পার্থক্য নিশ্চিত করতে, Gemini একটি অদৃশ্য SynthID ওয়াটারমার্ক ব্যবহার করে, পাশাপাশি এটি AI-এর মাধ্যমে তৈরি করা হয়েছে তা দেখানোর জন্য একটি দৃশ্যমান ওয়াটারমার্কও ব্যবহার করে।

Gemini-র আউটপুট মূলত ব্যবহারকারীর দেওয়া প্রম্পটের উপরেই নির্ভর করে ও অন্য যেকোনও জেনারেটিভ AI টুলের মতো এক্ষেত্রেও এমন কোনও কন্টেন্ট জেনারেট হতে পারে যা কারও কারও কাছে আপত্তিকর বলে মনে হতে পারে। আমরা থাম্বস আপ/ডাউন বোতামের মাধ্যমে আপনার প্রতিক্রিয়া জানতে পারব ও ক্রমাগত উন্নতি করা চালিয়ে যাব। আরও বিবরণের জন্য আমাদের ওয়েবসাইটে যান, এখানে আমাদের দৃষ্টিভঙ্গি জানতে পারবেন।

Gemini অ্যাপে শুধু একটি ছবি আপলোড করুন এবং সেটি Google AI তৈরি করেছে কিনা তা জিজ্ঞাসা করুন। SynthID আমাদের ডিজিটাল ওয়াটারমার্কিং টেকনোলজি এবং এটিই যাচাইকরণের প্রক্রিয়াটি পরিচালনা করে বর্তমানে এটি ছবি, অডিও এবং ভিডিওর জন্য উপলভ্য।

SynthID কাজে লাগিয়ে আমরা কীভাবে AI কন্টেন্টের স্বচ্ছতা বাড়াচ্ছি, সেই সম্পর্কে আমাদের ব্লগ পোস্টে আপনি আরও জানতে পারবেন।

উপলভ্যতা ও মানানসই হওয়ার ক্ষেত্রে তারতম্য হতে পারে। সীমা প্রযোজ্য। ১৮+।