Chrome-এ Gemini ফিচারের সাথে পরিচিত হন
AI অ্যাসিস্ট্যান্স, সরাসরি আপনার ব্রাউজারে।
ইন্টেলিজেন্স যা সবসময় আপনার সাথেই থাকে ও হাতে হাত মিলিয়ে কাজ করে।
আপনার স্ক্রিনে খোলা ট্যাবের কনটেক্সটের ভিত্তিতে মূল বিষয়গুলি সহজে বুঝুন, ধারণা স্পষ্ট করুন এবং উত্তর খুঁজে পান।
মূল বিষয়বস্তু জেনে নিন, এক নজরে
গুরুত্বপূর্ণ বিষয়গুলি চটজলদি বুঝতে চান? Gemini সরাসরি আপনার ব্রাউজারে আর্টিকেল, পৃষ্ঠা বা থ্রেডের সারসংক্ষেপ তৈরি করে দেয়, যাতে আপনি কম সময়েই মূল পয়েন্টগুলি বুঝে নিতে পারেন।
বিভিন্ন বিকল্পের তুলনা করুন সহজেই
খোলা ট্যাবে ভর্তি ব্রাউজারকে একটি পরিষ্কার সারসংক্ষেপে পরিণত করুন। Gemini-কে স্পেসিফিকেশন, সুবিধা ও অসুবিধা সাজাতে বলুন যাতে আপনি পরিশ্রম ছাড়াই নিজের পছন্দগুলি বিবেচনা করতে পারেন
আপনার পছন্দের অ্যাপের সাহায্যে আরও অনেক কিছু করুন
Gemini আপনার Google অ্যাপ জুড়ে কাজ করে এবং আপনাকে সারাদিন ধরে সাহায্য করে। এটি আপনার ইনবক্স থেকে ফ্লাইটের সময় দেখাতে, Google Flights-এ বিবরণ চেক করতে এবং আপনার বন্ধুদের জন্য একটি আপডেট ড্রাফ্ট করতে পারে, আর সবটাই করে কোনও ট্যাব সুইচ না করে।
অটো ব্রাউজ ব্যবহার করে আপনার টাস্ক অটোমেট করুন
অ্যাপয়েন্টমেন্ট বুক করা থেকে পার্টি প্ল্যান করা, Gemini-কে বলুন আপনার কী প্রয়োজন এবং বাকিটা আপনার হয়ে কীভাবে সে ম্যানেজ করে দেখুন, তবে কন্ট্রোল কিন্তু আপনারই হাতে।
এখনই ব্যবহার করে দেখুন: মার্কিন যুক্তরাষ্ট্রে Google AI Pro এবং Ultra সাবস্ক্রাইবার-দের জন্য প্রিভিউ হিসেবে প্রথমে লঞ্চ করা হচ্ছে।
এর সাথে কী কী যায় দেখুন
আপনি কী দেখছেন তা Gemini বুঝতে পারে এবং আপনাকে তার নিখুঁত ম্যাচ খুঁজে পেতে সাহায্য করে। আপনি যেখানে আছেন, ঠিক সেখানেই পরিপূরক আইটেমের জন্য সাজেশন পান।
আইডিয়া ও প্রশ্ন নিয়ে আলোচনা করুন
ব্রেনস্টর্ম করতে, সঠিক দিশায় ভাবনাচিন্তা করতে বা কোনও বিষয়ে আরও গভীরভাবে জানতে চান? Gemini Live-এর সাথে স্বাভাবিকভাবে চ্যাট করুন ও উত্তর শুনুন, সবটাই Chrome-এর মধ্যে।
নিজের ফোনেই সহায়তা পান
আপনি যা পড়ছেন, সেই সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কম্পিউটারের মতোই মোবাইলে Gemini উপলভ্য। Android-এ এটি আপনার স্ক্রিনে দেখানো যেকোনও কিছুর সাথে কাজ করে—যার মধ্যে Chrome-ও পড়ে। iOS-এ, আমরা সরাসরি Chrome অ্যাপেই Gemini তৈরি করেছি।
ওয়েব আপনার, কন্ট্রোলও আপনার
Chrome-এ Gemini হাতে হাত মিলিয়ে কাজ করে, আপনার শর্তেই। আপনি চাইলেই কেবল এটি সাহায্য করে, অর্থাৎ সম্পূর্ণ কন্ট্রোল থাকে আপনারই হাতে।
আমি তো রেডি, আপনি?
Gemini আইকন অথবা সেট-আপ করা কীবোর্ড শর্টকাটে ক্লিক করে এটি ব্যবহারের বিকল্প বেছে নিলে তবেই Chrome-এ Gemini অ্যাক্টিভেট হয়। আপনি যখন চাইবেন, কেবল তখনই এটি সাহায্য করবে।
নিজের চাহিদামতো সহায়তা পান
Chrome-এ Gemini ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য পান। আপনার প্রশ্ন স্বাভাবিকভাবে মুখে বলুন বা টাইপ করুন, তাহলেই Gemini পৃষ্ঠার কন্টেন্ট ব্যবহার করে কম সময়ে কোনও বিষয় বুঝে নেওয়া বা ক্লান্তিকর টাস্ক সম্পূর্ণ করার কাজে সাহায্য করতে পারবে।
আপনার অ্যাক্টিভিটি ম্যানেজ করুন সহজেই
Gemini অ্যাপ অ্যাক্টিভিটি অ্যাক্সেস করে আপনি যেকোনও সময় নিজের অ্যাক্টিভিটি ম্যানেজ করতে, মুছে ফেলতে ও বন্ধ করে দিতে পারবেন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
Chrome-এ Gemini ফিচারের সাহায্যে, আপনি ব্রাউজার থেকে AI অ্যাসিস্ট্যান্স পেতে পারেন যা মূল বিষয়গুলি সহজে বোঝা, ধারণা স্পষ্ট করা ও উত্তর খুঁজে পাওয়ার মতো আরও অনেক কাজে আপনাকে সাহায্য করতে পারে। সবচেয়ে প্রাসঙ্গিক উত্তর দিতে, Chrome-এ Gemini আপনার স্ক্রিনে খোলা ট্যাবের কনটেক্সটই ব্যবহার করে।
ডেস্কটপে Chrome ব্রাউজারের অংশ হিসেবে Chrome-এ Gemini কাজ করে এবং gemini.google.com লিঙ্কে গিয়ে কোনও ব্রাউজারে Gemini ব্যবহার করা অথবা Chrome-এর অ্যাড্রেস বারে @Gemini লিখে Gemini ওয়েব অ্যাপের সাথে চ্যাট শুরু করার থেকে এটি আলাদা। আপনি অন্যান্য ব্রাউজারে (অথবা Chrome-এর কন্টেন্ট এরিয়াতে) Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারবেন, তবে Chrome-এ Gemini ফিচারের মতো পৃষ্ঠার কন্টেন্ট শেয়ার করতে বা Live মোড ব্যবহার করতে পারবেন না।
Chrome টুলবারে Gemini আইকন অথবা Windows বা MacOS and Chromebook Plus-এ সেট-আপ করা কীবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি Chrome-এ Gemini অ্যাক্সেস করতে পারবেন।
এছাড়াও, Android-এ Chrome এবং অন্যান্য অ্যাপ ব্যবহার করার সময়, আপনি পাওয়ার বোতাম ধরে রেখে Gemini অ্যাক্টিভেট করতে পারেন। শীঘ্রই iOS-এ সরাসরি অ্যাপেই Chrome-এ Gemini তৈরি করা হবে, যা Chrome omnibox-এর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।
Chrome-এ Gemini হল মার্কিন যুক্তরাষ্ট্রে Windows, MacOS এবং Chromebook Plus-এ উপলভ্য Chrome-এ নতুন Gemini। আমরা ভবিষ্যতে আরও মানুষের কাছে ও আরও ভাষায় এই ফিচার ব্যবহারের সুবিধা দেওয়ার জন্য আগ্রহী।
মার্কিন যুক্তরাষ্ট্রের উপযুক্ত iPhone ব্যবহারকারীদের কাছে iOS-এ Chrome-এ Gemini উপলভ্য, যাঁদের কাছে Chrome-এর ভাষা ইংরেজি হিসেবে সেট করা আছে।
উত্তর চেক করুন। সেট-আপ করা প্রয়োজন। উপলভ্যতা ও মানানসই হওয়ার ক্ষেত্রে তারতম্য হতে পারে। ১৮+